সিরাজগঞ্জে ট্রাকে ডাকাতির চেষ্টা
সিরাজগঞ্জে একটি গরু বোঝাই ট্রাকে ডাকাতিকালে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়েছে।
ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
শনিবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কড্ডায় এ ঘটনা ঘটে।
পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি গরুবোঝাই ট্রাকে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা।
সংবাদ পেয়ে মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌছে তিন রাউন্ড শটগানের গুলি ছুড়লে ডাকাতরাও এক রাউন্ড গুলি ছোঁড়ে।
এরপর ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে, জানান ওসি।
