২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৫টি দোকান পুড়ে গেছে

বরিশালের মুলাদী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 03:54 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর কালেখাঁ ইউপির নমরহাট বাজারে এ অগ্নিকাণ্ড হয়।

এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, বাজারের ব্যবসায়ী আ. সালাম জমাদ্দারের জ্বালালি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

দোকনটিতে পেট্রোল, ডিজেল ও কেরসিন মজুদ থাকায় আগুন পাশের দোকানগুলোতে খুব সহজে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।