২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টেম্পু ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন মাধবপুরের হরিতলা শিবপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে আব্দুল মজিদ (৫৬) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২৫)।

আহত পাঁচজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, বেলা পৌনে ১টায় মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রীবাহী একটি টেম্পুর সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই টেম্পুযাত্রী আব্দুল মজিদ ও নিজাম উদ্দিন নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। এ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

গাড়ি দুইটি আটক করা হয়েছে। তবে, দুই চালক পালিয়ে গেছে।