২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতিতে জসিম সভাপতি, সাদ্দাম সম্পাদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটিতে নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম জসিম সভাপতি এবং দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাদ্দাম হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সমিতির অন্য পাঁচটি পদের মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের নাজমুস সাদাত, অর্থ-সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার মলয় কুমার দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার গালীব আশরাফ এবং দপ্তর সম্পাদক পদে আমাদের সময়-এর সানাউল হক সানি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও তিনটি সদস্য পদে দৈনিক কালের কন্ঠের রফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের মতিউর তানিফ এবং দৈনিক আমার দেশ এর ইয়ামিন সাজেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচলে কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান জাহিদ তুষার, সাবেক সভাপতি ইলিয়াস খান ও বোরহানুল হক সম্রাট।