২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণে দুর্ভোগে নোয়াখালীবাসী

পাঁচ দিন ধরে টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী জেলা শহর। এর ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 04:02 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, সার্কিট হাউজ ও সরকারি মহিলা কলেজের সামনে সড়কে হাঁটু পানি জমেছে।

দোকনপাটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

নোয়াখালী পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ চলছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ভারী বর্ষণে শহরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

“আশা করি আগামী বর্ষায় শহরবাসীকে এ দুর্ভোগে পড়তে হবে না।”

বৃষ্টিতে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগ উপজেলায় জলাবদ্ধতার কারণে ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।