২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

এক বছরের ইন্টার্নশিপ চালুসহ ছয়দফা দাবিতে মানববন্ধন করেছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে অংশ নেন।

এ দাবিতে রোববার থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কোর্স শেষে এক বছর মেয়াদী ইন্টার্নশিপ চালু, প্রতিমাসের বৃত্তির পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা, ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় অ্যাপ্রন পরিধানের অনুমতি প্রদান।

দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক কাকলী আকতার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।