‘কালো টাকা সাদা করছে কারা?’
সরকারের দেয়া সুযোগে কালো টাকা সাদা কারা করছে, তাদের তথ্য প্রকাশের দাবি উঠেছে সংসদে।
সরকার দলীয় সংসদ সদস্য বেবী মওদুদ রোববার অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় এই দাবি জানান।
তিনি বলেন, “এ বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, কারা এই সুযোগ পেলেন, সেটা কেন জাতি জানতে পারবে না? ”
কালো টাকা যারা সাদা করেন, আয়কর আইনে তাদের নাম প্রকাশে বিধি-নিষেধ রয়েছে।
আইন সংশোধন করে এই নিষেধাজ্ঞা তুলে নিতে অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছেন বেবী মওদুদ।
সরকার বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয়। এবার প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে বিশেষ সুযোগ দেয়া হয়েছে।
এছাড়া ২০১২ সালে একটি আইন করা হয়েছে, তাতে জরিমানা দিয়ে যে কোনো খাতে অপ্রদর্শিত আয় (কালো টাকা) সাদা করার সুযোগ রাখা হয়েছে।
বেবী মওদুদ সঞ্চয়পত্রের ওপর উৎসে কর কাটা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার বিধান রয়েছে।
সংসদ অধিবেশনে সরকারি দল ও বিরোধী দলের একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের।
“কিন্তু কেউ যদি অশালীন কথা বলে, তাহলে সেটার জবাব হয়তো দেয়া যেতে পারে। কেউ কামড়াতে আসলে কটূক্তি করলে সেভাবে জবাব দেয়া যেতে পারে। কিন্তু আমরা তা চাই না।”
শাহবাগ আন্দোলনকারীদের ‘নষ্ট তরুণ’ বলায় বিরোধীদলীয় নেতার সমালোচনাও করেন তিনি।
পেশায় সাংবাদিক বেবী মওদুদ সাংবাদিকতার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে বলেন, “কেউ উড়ে এসে জুড়ে বসে যা খুশি লিখবেন, সাংবাদিকদের পেটে লাথি মারবেন, আমরা তা হতে দেবো না। সাংবাদিকতায় দুর্বত্তায়ন চলবে না।”
