২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ে বসবাসরত ৭০ পরিবারকে উচ্ছেদ

চট্টগ্রাম রেলওয়ের পাহাড় থেকে অবৈধভাবে বসতি স্থাপনকারী ৭০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার নগরীর সিআরবি রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের পশ্চিম পাশে অবস্থিত গলাচিপা পাহাড়ের পাদদেশ থেকে এসব অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় এস্টেট কর্মকর্তা মো. আবদুল বারী জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই পাহাড়ের পাদদেশে আরো তিনশ’র মতো পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

তাদের উচ্ছেদে বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।