২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হলো নাক-কানের বিশেষায়িত হাসপাতাল

 রাজধানীর তেজগাঁওয়ে নাক,কান ও গলার বিশেষায়িত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে  ইএনটি ইনস্টিটিউট নামের নাক,কান ও গলার বিশেষায়িত এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর আড়াইশ’ শয্যার বিশেষায়িত এই হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।

হাসপাতালে একটি আন্তর্জাতিক মানের অডিও-ভেস্টিবুলার ল্যাব, স্লিপ ল্যাব ও ভয়েস স্টাডি ল্যাব থাকছে।

এছাড়া এখানে বধির ও অন্যান্য  ইএনটি রোগের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকবে।