২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তরুণীর লাশ উদ্ধার

নওগাঁর মহাদবেপুর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বুধবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের চকশ্যামপুর গ্রামে একটি আখ ক্ষেত থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মহাদবেপুর থানার ওসি আব্দুর রশিদ। 

ওসি জানান, গ্রামবাসীর খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

পুলিশের ধারণা দূষ্কৃতিকারীরা তাকে ধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।