২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার ২২ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার প্রায় ২২ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে খাগড়াছড়ির একটি আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

রোববার সকালে আসামি ফকির আহম্মদের অনুপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. আমির উল ইসলাম।

জজ আদালতের পিপি বিধান কানুনগো সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জের ধরে ১৯৯১ সালের ২৯ নভেম্বর রাতে ঘুমন্ত আবস্থায় স্ত্রী তফুরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন ফকির আহম্মদ (ফকির মিয়া)।

এ ঘটনায় তফুরার বাবা আলি হায়দার রামগড় থানায় ফকির আহম্মদকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

১৯৯২ সালে তিনি গ্রেপ্তার হওয়ার পর চার বছর কারাগারে ছিলেন। এরপর জামিনে বের হয়ে পালিয়ে যান।