২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যানকে গুলি, মঙ্গলবার গোয়ালন্দে হরতাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে মঙ্গলবার উপজেলায় আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

দৌলতদিয়া ইউনিয়ন নাগরিক সমাজের পক্ষ থেকে মো. নজরুল ইসলাম মণ্ডল সোমবার বিকেলে দৌলতদিয়া শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন।

এর আগে দৌলতদিয়া টার্মিনাল এলাকায় বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে সন্ত্রাসীরা নুরুল ইসলাম মণ্ডলকে গুলি করে। বর্তমানে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।