ফরিদপুরের দুই পিকেটার গ্রেপ্তার
হরতালের সময় ফরিদপুরের বোয়ালমারীতে ইট ছুঁড়ে বাসের কাঁচ ভাঙ্গার অভিযোগে দুই পিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার উপজেলা সদরের সোতাশী থেকে এদের গ্রেপ্তার করা হয়|
এরা হলেন- সোতাশী গ্রামের আমিনূর শেখ (২০) ও মো. হাসান (২১)।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, সকাল সাড়ে আটটার দিকে সোতাশী এলাকায় একটি বাস লক্ষ্য করে ইট ছুঁড়ে পিকেটাররা। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায়।
এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ধাওয়া করে দুই পিকেটারকে আটক করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
