২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় বুধবার  হরতাল

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটকদের মুক্তির দাবিতে ছাত্রদল বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 04:10 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিকালে ছাত্রদলের পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৩ জনকে আটক করে।

কাপাসিয়া থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান, হান্নান শাহ’র ছেলের উপর হামলার গুজবকে কেন্দ্র করে শতাধিক ছাত্রদল কর্মী গাড়ি ভাংচুর, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে এসআই মো. রাহাত ও কুতুব উদ্দিনসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে ২৪ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।