২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে নওগাঁয় এক রাখাল আহত

নওগাঁর পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি রাখাল আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার দুপুরে উপজেলার নিতপুর হাপানিয়া সীমান্তের ২৩২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তৌফিকুর রহমানকে (৪০) রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি উপজেলার ইসলামপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

হাপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার ও বিওপি কমান্ডার রফিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুর দেড়টায় তৌফিক সীমান্তের বাংলাদেশ অংশে গরু চড়ানোর সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।

“একটি গুলি তৌফিকের বাঁ পায়ে লাগে।”

পোরশা থানার ওসি শফিউল আলম জানান, বিএসএফের গুলিতে এক রাখালের গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

পুরনো খবর:

পাটগ্রাম সীমান্ত থেকে একজনকে ধরে নিয়েছে বিএসএফ