কারখানার খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কর্তৃপক্ষের দেয়া খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকরতা জানান, লিন্ডা ফ্যাশনসে রাতের পালায় কর্মরত শ্রমিকদের রাত সাড়ে ৮টার দিকে নাস্তা দেয়া হয়। প্রতিদিনের মতো তাদের কলা, কেক ও বিস্কুট খেতে দেয়া হয়।
“খাওয়ার কিছুক্ষণ পর শ্রমিকদের পেটে ব্যাথা শুরু হয়। বমি করা শুরু করেন অনেকে। আবার মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান অনেকে।”
কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়।
শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, রাত ১০টা পর্যন্ত তাদের ক্লিনিকে ৬১ জন শ্রমিক ভর্তি হয়েছেন।
“খাবারে ‘বিষক্রিয়ায়’ শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।”
