চার্জার ফ্যান বিস্ফোরণে ৩ জনের মৃত্যু
চার্জার ফ্যান বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, আনোয়ারুজ্জামান শিপন (৩৫), শিপনের স্ত্রী ফারিয়া জাহান মৌ (২৫) ও তাদের প্রতিবেশী আরমান (৫)।
শিপনের প্রতিবেশী আখতার হোসেন বলেন, মঙ্গলবার দুপুর ২টায় শিপন, রাত ১১টায় আরমান ও বুধবার মৌ মারা গেছেন।
বৃহস্পতিবার মুগদা থানার ৩৫/২ মানিকনগরে চার্জার ফ্যানে বৃষ্টির পানি লেগে বিস্ফোরিত হলে শিপন দম্পত্তি, তাদের তিন বছরের শিশু আনিসুজ্জামান অপূর্ব ও প্রতিবেশী আরমান গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া আহত অপূর্ব চিকিৎসাধীন রয়েছে।
