২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের মামলায় এএসপি কারাগারে

স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারাগারে পাঠিয়েছে বরিশালের একটি আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুর রহমানের আদালত এএসপি আনোয়ার হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আনোয়ার যশোর হাইওয়ে পুলিশে কর্মরত। তার বিরুদ্ধে গত ২৮ এপ্রিল মামলাটি করেন স্ত্রী কেয়া আক্তার। কেয়া বরিশাল নগরীর সাগরদী বাজার এলাকার ব্যাংক কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে।

কেয়ার আইনজীবী সুফিয়া আক্তার জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ এপ্রিল স্ত্রী কেয়ার গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এরপরই মামলা করেন কেয়া।

এ মামলায় উচ্চাদালত থেকে জামিন নিয়েছিলেন এএসপি আনোয়ার। 

মেয়াদ শেষে বুধবার আদালতে হাজির হয়ে আবারো জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।