ফেনীতে কোকেনসহ যুবক গ্রেপ্তার
ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে কোকেনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে স্টেশন এলাকায় ওই যুবকের ব্যাগ তল্লাশি করে দেড় কেজি কোকেন উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার রুহুল আমিন (২৪) পাবনার আতাইকুলা উপজেলার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রাকিবুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোকেন উদ্ধার করা হয়। রুহুল কোকেন নিয়ে চট্রগ্রাম থেকে ফেনী আসে।
উদ্ধারকৃত কোকেনের আনুমানিত বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলেও তিনি জানান।
এ ব্যাপারে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
