২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে যুবদলের মিছিল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং বুধবারের হরতাল সমর্থনে নারায়ণগঞ্জে যুবদল মিছিল বের করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার বিকালে শহরের চাষাঢ়ায় মহানগর যুবদলের নেতাকর্মীদের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করে পুলিশ।

এ সময় একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানসহ  অন্তত পাঁচজন আহত হয়। ভাংচুর করা হয়েছে দুটি গাড়ি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে মহানগর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দাকার খোরশেদের নেতৃত্বে শহরের গলাচিপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়া প্রেসক্লাব এলাকায় এসে সমাবেশ শুরু করলে পুলিশ ধাওয়া দেয়।

এ সময় যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।