২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা শেষে ফিরেছে ৮ বাংলাদেশি

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজা খেটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে আট বাংলাদেশি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 12:51 PM

Updated : 25 Apr 2022, 06:45 PM

সোমবার বিএসএফ কর্মকর্তারা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের নাজিবুল ইসলাম (২২), একই গ্রামের জাহাঙ্গীর হক (২০), শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জিয়ারুল হক (২৩), চরজগন্নাথপুর গ্রামের মোহাম্মদ রাজু (২৩), ঠুটাপাড়া গ্রামের আবু বাক্কার সিদ্দিক (২৪), নেত্রকোনার বিশুরা গ্রামের রোমা শেখ (১৯), যশোরের বিতাসরা গ্রামের জাহানারা বিশ্বাস (২০) এবং ফরিদপুরের ঝোঝারদিয়া গ্রামের ফরিদা খাতুন (১৯)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রায় দেড় বছর ভারতীয় জেলে সাজা খাটার পর ৮ বাংলাদেশিকে ফিরিয়ে দেয়া হয়েছে।

পুলিশ তাদেরকে মহিলা আইনজীবি সমিতির কাছে হস্তান্তর করে।