২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতাইকুলায় বোমায় শ্রমিক নেতা আহত

পাবনার আতাইকুলায় দুর্বৃত্তের বোমা হামলায় স্থানীয় এক শ্রমিক লীগ নেতা আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 01:27 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার বিকালে কুচিয়ামোরা গ্রামে এ হামলায় আহত আব্দুল মাজেদ (৪০) আতাইকুলা ইউনিয়ন শ্রমিক লীগের নেতা। তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় সুজন নামে এক এলাকাবাসী জানান, আব্দুল মাজেদ বিকাল ৩টার দিকে কুচিয়ামোড়া বাজারের একটি সেলুনে বসেছিলেন। ওই সময় কয়েকজন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।