টেকনাফে ইয়াবাসহ তরুণী আটক
কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে বিজিবি।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের হ্নীলা প্রি ক্যাডেট স্কুলের সামনে থেকে ৪৭০টি ইয়াবাসহ তাসনিমকে (১৯) আটক করা হয়।
তাসনিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার নুরুল আলমের মেয়ে।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নায়েব সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল তাকে আটক করে।
এ ব্যাপারে মামলা করা হয়েছে।
