কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কেরানীগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের শাক্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মো. রাসেল (১৮) ও রাসেল আহম্মেদ (১৯)। আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী মো. ফয়সাল (২০) ও অটোরিকশাচালক সামাদ আলী।
আহত অবস্থায় রাসেল আহম্মেদ, ফয়সাল ও সামাদ আলীকে তাদের স্বজনরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাসেলের অবস্থার অবনতি ঘটে।
পরে ‘ব্রাইটন’ নামে একটি ক্লিনিকে রাসেল মারা যায় বলে জানান পুলিশ কর্মকর্তা শাহ জামান।
