২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেনে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মহাসেনে পিরোজপুরে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে প্রায় দুইশ’ ঘের ও পুকুরের মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পিরোজপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 10:43 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার এই ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছেন জেলা মৎস্য বিভাগের উপপরিচালক মো. অলিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের কারণে পিরোজপুর সদর, জিয়ানগর ও মঠবাড়িয়া উপজেলার ১ হাজার সাতশ’ ৬৮টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে।

ঘূর্ণিঝড়ে ওই তিনটি উপজেলাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ক্ষতিগ্রস্তরা। পুনর্বাসনে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

অবশ্য ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা কবে নাগাদ মৎস্য পুনর্বাসনের আওতায় আসবেন সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেননি জেলা মৎস্য বিভাগের উপপরিচালক মো. অলিউর রহমান।