২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমাসহ ২ যুবক আটক

জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল চলাকালে চট্টগ্রামে হাতবোমাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

‌র‌্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ ‍সুপার সুজ্ঞান চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‍দুপুর পৌনে ১টার দিকে নগরীর আকমল আলী রোড এলাকা থেকে ছয়টি হাতবোমাসহ কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের আনোয়ার ইসলামের ছেলে মোহাম্মদ ইকবাল (২৫) ও প্রয়াত এলাহি বক্সের ছেলে নুরুজ ছাফাকে (২৮) আটক করে।

আটক যুবকরা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।

জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে দলটি

এদিকে রোববার সকালে নগরীর কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ।

সকালে নগরীতে ভারী যানবাহন চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিকশা, অটোরিকশা ও টেম্পো চলাচল করছে।

খোলা রয়েছে ব্যাংক, বীমা ও সরকারি-বেসরকারি অফিস।

বন্দরে পণ্য ওঠানো নামানো এবং চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) বিভিণœ তৈরি পোশাক কারখানায় কাজ চলছে।