ইবি ছাত্রলীগের নতুন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি হবে তিন মাস পর।
বুধবার রাত ১০টায় এ কমিটি ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল আহমেদ।
তিনি বলেন, এ কমিটির মেয়াদ থাকবে আগামী তিন মাস। পরে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।
২৬ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক শামীম হোসেন খান। যুগ্ম আহ্বায়ক করা রয়েছেন তিন জন। এছাড়া সদস্য রয়েছেন ২২ জন।
যুগ্ন আহ্বায়করা হলেন আবুজর গিফারী গাফ্ফার, সজিবুল ইসলাম ও আহমেদ মাহফুজ সাজন।
গত ১৯ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
