২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমপুরে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মঙ্গলবার রাতে তিনশ’ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 09:12 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক হয়েছেন প্রাইভেটকার চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের রিয়াজুল ইসলাম (২৫), নবাবগঞ্জ উপজেলার আহমদনগর গ্রামের সোহাগ বাবু (২৩) ও জয়পুরহাটের পাঁচবিবির বহরমপুরের আবুল হোসেন (৩২)।

হাকিমপুর থানার ওসি এস এম আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বোয়ালদাড় ব্রিজের কাছে হিলি সীমান্ত এলাকা থেকে আসা প্রাইভেটকারটি থামিয়ে পুলিশ তল্লাশি করে তিনশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

পুলিশের এএসআই মাহফুজার রহমান বলেন, তিনি নিজে বাদী হয়ে থানায় বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।