২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোটেল থেকে কোকেনসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে ৫৮০ গ্রাম কোকেনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

সোমবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার হোটেল ডাইমন্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুরের ট্রাক চালক মো. গণি (৪৩) ও ওই হোটেলের ব্যবস্থাপক চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মো. সাইফুদ্দিন (৪৩)।

র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে ৫৮০ গ্রাম কোকেনসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, ট্রাক চালক গণি সীমান্ত জেলা পঞ্চগড় থেকে ট্রাকে অন্যান্য মালামালের আড়ালে ওই সব মাদক দ্রব্য  চট্টগ্রামে নিয়ে আসে।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত ট্রাক চালকেরা সাধারণত হোটেল ডাইমন্ডে রাতযাপন করে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ওই হোটেলের ব্যবস্থাপক মাদক চোরাচালানে সহায়তা করে।

জব্দ করা এই কোকেনের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে তিনি জানান।