২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্কুল শিক্ষকের বাড়িতে লুটপাট

বাগেরহাট সদরে সোমবার রাতে এক স্কুলশিক্ষকের বাড়িতে লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের মনিরুল ইসলামের বাড়ি থেকে তারা স্বর্ণালংকার, মোবাইলফোন ও নগদসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে।

উপজেলার কাশিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে চারজনের সশস্ত্র দলটি তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

এরপর আলমারি ভেঙে চারটি স্বর্ণের আংটি, একজোড়া হাতের রুলি, দুইজোড়া কানের দুল, দুটি নাকফুল, একজোড়া রুপার পায়ের মল, একটি মোবাইল ফোন সেট ও নগদ সাড়ে তিন হাজার টাকা লুট করেছে।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।