২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ছাদ থেকে পড়ে সহকারীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুর এলাকায় চলন্ত মিনিবাসের ছাদ থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 10:36 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার দুপুরে সারিঘাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত আমিন উদ্দিন (২২) উপজেলার দরবস্ত গ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে।

জৈন্তাপুর থানার এসআই মো. মোস্তফা বলেন, মিনিবাসটি জাফলং থেকে সিলেট যাচ্ছিল। পথে সারিঘাটে সহকারী আমিন বাসের ছাদে উঠে মালপত্র তুলছিলেন।

এ অবস্থায় চালক গাড়ি চালানো শুরু করলে আমিন পড়ে গিয়ে গুরুতর আহত হন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।