২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঝালকাঠী শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

শনিবার দুপুর আড়াইটার দিকে শহরেরর ঝালকাঠী-নবগ্রাম সড়কের বিকনা এলাকায় এ দুর্ঘটনায় নিহত মণ্টু মাঝি (৩৫) সিটিপার্ক এলাকার প্রয়াত আব্দুল বারেক মাঝির ছেলে।

তিনি ডাচ বাংলা ব্যাংক খুলনা শাখার জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার উপ-পরির্দশক (এসআই) হালিম তালুকদার বলেন, মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গতিরোধ পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়েন। এরপর একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।