Published : 03 May 2013, 09:54 AM
সম্প্রতি কবি জীবনানন্দ দাশের নামে প্রবর্তিত জীবনানন্দ পুরস্কার-২০১৩ ঘোষণা করা হয়।
২০০৭ সাল থেকে ধানসিঁড়ি সাহিত্য সৈকত ও ছোটকাগজ দূর্বা’র যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রবর্তন করা হয়।
আগামী ২২ অক্টোবর বরিশালে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইতোপূর্বে এ পুরস্কার পেয়েছেন কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক সালমা বাণী এবং কবি কামাল চৌধুরী ও সুশান্ত মজুমদার।