ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহীর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ চার জন।
বৃহস্পতিবার সকালে রামগতি-নোয়াখালীর সোনাপুর সড়কে জসিম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লাকী আক্তার (৩৫), তার স্বামীর নাম হারুনুর রশিদ। রামগতি উপজেলার বালুরচর গ্রামে তার বাড়ি।
আহতদেরকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ওসি মো. ইসমাইল মিয়া জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
