২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শ্লীলতাহানির চেষ্টা, যুবক দণ্ডিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশীদ এ সাজা দেন।

দণ্ডিত মো. হানিফ সরকার (২৬)  উপজেলার বারুর গ্রামের মকবুল হোসেন সরকারের ছেলে।  

দেবিদ্বার থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রী স্কুলে আসার পথে হানিফ তাদের পথ আগলে অশোভন আচরণ করেন।

এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন হানিফকে পিটুনি দিয়ে বিদ্যালয়ে আটক করে রাখে। সংবাদ পেয়ে  ইউএনও সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার করেন।