২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ভবনে ফাটল, বিদ্যালয় বন্ধ

নওগাঁর পোরশা উপজেলায় একটি বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়ায় তা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার বেলা ১১টার দিকে বড়গ্রাম উচ্চ বিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারউদ্দিন শামীম নিশ্চিত করেন।

ইউএনওর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ও প্রকৌশলী মাহফুজার রহমান।

বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, চার কক্ষবিশিষ্ট ওই স্কুলভবনে বহুদিন ধরে বিদ্যালয়ের সকল  দাপ্তরিক কাযর্ক্রমসহ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে আসছে। বর্তমানে এই বিদ্যালয়ে ২৯৭ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, ১৯৬৭ সালে নির্মিত ভবনটিতে কিছুদিন আগে ফাটল দেখা দেয়। ভিতরের সবকটি কক্ষও ফেটে গেছে।

তিনি আরো বলেন, সকালে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভবনটির চারটি কক্ষই সিলগালা করে দেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফতেখারউদ্দীন শামীম বলেন, “আমরা দুর্ঘটনা এড়াতে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি।”