বগুড়ায় দুটি লাশ উদ্ধার
বগুড়ায় ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর কৈচড় এলাকায় রেল লাইন এবং সদরের সাবগ্রাম এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয়।
এদের মধ্যে সাবগ্রাম এলাকায় চৈতা সরকারের ছেলে চামড়া ব্যবসায়ী জাকির হোসেনের (৪০) পরিচয় পাওয়া গেলেও অন্য অজ্ঞাত যুবকের (২৩) পরিচয় পায়নি পুলিশ।
দুজনকেই ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করা হয়েছে।
বগুড়া জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল কুমার চাকী জানান, শহরতলীর কৈচড় এলাকায় রেল লাইনের পাশের খাদে যুবকের লাশটি পাওয়া যায়।
এছাড়া ব্যবসা নিয়ে কোন্দলের জেরে জাকিরকে গভীর রাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, লাশ দুটি ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
