২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াত

দলীয় নেতা জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফরকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

এর প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে বলে চট্টগ্রাম নগর জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ উল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

চট্টগ্রাম ও কক্সবাজারে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলবে।

জাফর সাদেক গত ২৮ ফেব্রুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়ায় হামলা ও সংঘর্ষের ঘটনায়  জড়িত বলে অভিযোগ রয়েছে।

এই দুটি থানায় করা মামলার আসমিও তিনি।