২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বৈশাখী মেলায় বোমা বিস্ফোরণ

নওগাঁর আত্রাই উপজেলায় মঙ্গলবার বৈশাখী মেলায় হাতবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যার মধ্যে আটটি শিশু রয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে রাত ৮টা ৪৫মিনিটে পরপর চারটি বোমার বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের সবাইকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহত ছয়জনকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতবোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম বলেন, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়।