২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

দিনাজপুরের খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আব্দুল হক উপজেলার ২নং ভেরভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  

তিনি আরো জানান, আব্দুল হকের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে।