২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিশু খুন, চাচা-ফুফু আটক

বগুড়ার ধুনট উপজেলায় এ শিশুকে খুনের অভিযোগে তার চাচা ও ফুফুকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার দুপুরে রুদ্রবাড়িয়া গ্রামে নিহত মেরাজ আলী (৪) স্থানীয় নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় থানা পুলিশ নিহতের  চাচা রফিকুল ইসলাম ও ফুফু মর্জিনা খাতুনকে আটক করেছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রুদ্রবাড়িয়া গ্রামের প্রয়াত সাহেব উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও মেয়ে মর্জিনা খাতুনের সঙ্গে জমিজমা নিয়ে তাদের ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

দুপুরে নুরুল ইসলাম স্ত্রীকে নিয়ে কৃষিকাজে মাঠে যান। ওই সময় ছেলে মেরাজ আলী বাড়িতে একা ছিল। এ সুযোগে রফিকুল ইসলাম ও মর্জিনা খাতুন ভাতিজা মেরাজ আলীকে শ্বাসরোধে হত্যার পর ঘরের বারান্দায় ফেলে রাখেন।

বেলা ২টার দিকে বাবা-মা বাড়ি ফিরে ছেলের মৃতদেহ দেখেন। তাদের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এলে রফিকুল ইসলাম ও মর্জিনা খাতুন পালানোর চেষ্টা করেন। তখন তাদের আটক করে পুলিশে দেয়া হয়।

মেরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন এসআই আনোয়ার।