২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

দেশের ৬১টি জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) শুক্রবার সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা হবে বলে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ এবং ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা যাবে না।পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থীর কাছে এসব জিনিস পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।

প্রবেশপত্র না পেলে আবেদনপত্রের সঙ্গে দেয়া ছবির অনুরূপ দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে ১১ এপ্রিল ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য ০২-৯০০৩২২৪, ০২-৮০১৮১১৭ ০২-৯০০০১৭০, ০১৭১১৭০০৩০৭, ০১৭১১৪৫২৮৮৯ ও ০১৫৫৬৩৬৯৮৫২ নম্বরে ফোন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।