২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি ২৪ মে

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ২৪ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল কেন্দ্রে ২৪ মে সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা হবে।

পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য নির্দেশাবলি পরে জানানো হবে।

এর আগে পিএসসি জানায়, ৩৪তম বিসিএসে অংশ নিতে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী আবেদন করেছেন।

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি।

১৮ ফেব্রুয়ারি ১৯ মার্চ পর্ন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করেন।

পুরনো খবর:

বিসিএস: ৩২ এর শূন্য পদে নিয়োগ ৩৩ থেকে
৩৪ তম বিসিএসে আবেদন ২ লাখ ২১ হাজার