৩৪ তম বিসিএসে আবেদন ২ লাখ ২১ হাজার
৩৪ তম বিসিএসে অংশ নিতে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে। এর আগে ৩৩তম বিসিএসে সর্বোচ্চ এক লাখ ৯৩ হাজার ৫৯ জন প্রার্থী আবেদন করেছিল।
৩৪তম বিসিএসে ঢাকা কেন্দ্রে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন, রাজশাহীতে ২২ হাজার ১৪৬ জন, চট্টগ্রামে ১৭ হাজার ৪৪৮ জন, রংপুরে ১৬ হাজার ৬৪৩ জন, খুলনায় ১৩ হাজার ৯৮৪ জন, সিলেটে ৮ হাজার ৭৩৯ এবং বরিশাল কেন্দ্রে ৫ হাজার ৪১৭ জন আবেদন করেন।
এই বিসিএস থেকে রংপুরকে পরীক্ষার কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এ কেন্দ্রে ১৬ হাজার ৬৪৩ জন আবেদন করেছেন।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন দেয় পিএসসি।
১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্ন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দেন।
