হরতালে মঙ্গলবারও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
হরতালের মধ্যেও মঙ্গলবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) পার্ট-৩-এর (পঞ্চম সেমিস্টার) পরীক্ষা হবে।
পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে এ পরীক্ষা।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, এ বিষয়ে মোট ৮০ জন পরীক্ষার্থী রয়েছেন এবং তাদের পরীক্ষা ঢাকায় একমাত্র কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিএনপির হরতাল রয়েছে। হেফাজতে ইসলামের হরতালের দিন সোমবারও পরীক্ষা নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।
