নরসিংদীতে মুদি দোকানি খুন
নরসিংদী শহরে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার দিকে শহরের স্টেশন মার্কেট থেকে বাড়ি ফেরার পথে আমান উল্লাহ জেকিকে (২২) খুন করা হয় বলে সদর থানার ওসি জানিয়েছেন।
ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেকি রেলওয়ে স্টেশন মার্কেটের একটি দোকানে মুদিমালের ব্যবসা করতেন। তার বাড়ি শহরের বানিয়াছল মহল্লায়। একদল সন্ত্রাসী কয়েকদিন ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেন স্বজনরা।
