২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৬ ঝুটের গুদাম

গাজীপুর সদর উপজেলায় আগুনে পুড়ে গেছে ছয়টি ঝুটের গুদাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কোনাবাড়ী জেলখানা রোড এলাকার এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অর্পূব বল সাংবাদিকদের জানান, খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। ততক্ষণে পুড়ে যায় ছয়টি গুদাম। তাৎক্ষণিকভাবে আগুণের কারণ জানা যায়নি।

এছাড়া এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তবে ক্ষতিগ্রস্ত গুদাম মালিক মিজানুর রহমান, সজল, ইয়াছিন মোল্লা ও ওবায়দুল হক দাবি করেন আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।