২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

রাজধানীর খিলগাঁও ছুরিকাঘাতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার ভোরে খিলগাঁও ভুইয়া পাড়ার মিনারা মসজিদ গলিতে বাড়ির সামনে ছুরিকাহত হন মো. মুসা (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুসার স্ত্রী জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, মুসা ঘুম থেকে উঠে বাসা বের হওয়ার কিছু সময় পর পাশের বাসার ফয়সাল নামে এক যুবক তাকে ছুরি মেরে পালিয়ে যায়।

কেন মুসাকে ছুরিকাঘাত করা হল, তার তদন্ত চলছে বলে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।