২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কষ্টি পাথরসহ আটক ১

রাজধানীর মিরপুরের এক বাসা থেকে আড়াই কেজি ওজনের কষ্টি পাথরসহ এক জনকে আটক করেছে র্যা ব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:35 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

র্যা ব-১০ এর অধিনায়ক মো. ইমরান ইবনে আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে মিরপুর এক নম্বরের জনতা হাউজিংয়ের এক বাসা থেকে ওই পাথরটি উদ্ধার করা হয়।

এ সময় জাকির হোসেন (৪৫) নামে এক জনকে আটক করা হয়।

তিনি বলেন, পেশায় ঠিকাদার জাকির হোসেন র্যামবকে জানিয়েছে পাথরটি বিক্রি করতে পারলে তাকে পঞ্চাশ লাখ টাকা দেয়া হবে- এমন প্রলোভনে মুন্সিগঞ্জ থেকে পাথরটি আনা হয়েছিল।

পাথরটির আনুমানিক বাজারদর প্রায় আড়াই কোটি টাকা বলে ওই র্যা ব কর্মকর্তা জানান।