২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কারাগার থেকে পালালো ৮ বাংলাদেশি

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর থানের একটি কারাগার থেকে পালিয়েছেন বাংলাদেশের আট নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুলিশ রোববার বলছে, থানের কারাগার থেকে পালিয়ে যাওয়া আট বাংলাদেশি নারীর কোনো খোঁজ দুদিনেও পাননি তারা।

অবৈধ অবস্থানের জন্য গত সপ্তাহে থানে থেকে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ্যে আট জন বাংলাদেশি নারী ছিলেন, যাদের থানের মিরা সড়কে একটি কারাগারে রাখা হয়।

পুলিশ বলছে, কারাগারের দরজা ভালো না থাকায় শুক্রবার সকালে সেখান দিয়ে পালিয়ে যান ওই আট নারী।

থানের এক পুলিশ কর্মকর্তা বলেন, “তারা বাংলাদেশ থেকে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সে তথ্য পেয়েছি।”

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীণিত কাউর অত অগাস্ট মাসে লোকসভায় জানান, দেশটিতে বর্তমানে ৮৩ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে। গত তিন বছরে ফেরত পাঠানো হয়েছে ২৩ হাজার ৬২৩ জনকে।